ওমরাহকারীদের নতুন নির্দেশনা দিল সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

ওমরাহকারীদের নতুন নির্দেশনা দিল সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুল কাটালে ওমরাহকারীদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে। এই নাপিতরা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে

জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে। এ ছাড়া ওই নির্দেশনায় ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওমরাহর সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও জানায়, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরতে পারবেন। এ ছাড়া নারীদের ওমরাহর সুবিধার জন্যও নতুন ব্যবস্থা চালু হয়েছে।

তারা পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো পরিষেবার মান উন্নত করতে এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে ও আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করতে সাহায্য করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ