এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর 'না, না'। ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির ইঙ্গিত- 'বলেছিলাম না ছিনতাই হয়ে যাবে শিরোপা'। শেষ পর্যন্ত 'ছিনতাই' গ্লানি নিয়ে কোপা দেল রে' ফাইনাল জিততে হয়নি বার্সার। ১২০ মিনিট লড়াই করে ৩-২ ব্যবধানে লম ব্লাঙ্কোসদের হারিয়ে কোপা দেল রে'র চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা। সেভিয়ার মাঠে দুর্দান্ত এক লড়াই-ই দেখা গেছে। ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ওই গোলেই জয়ের আশা জাগিয়েছিল এর আগে লা লিগার প্রথম লেগ ও সুপার কোপা দে স্পেনের ফাইনালে রিয়ালকে হারানো বার্সা। কিন্তু ইনজুরি নিয়েও দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ম্যাচ জমিয়ে দেন।

৭০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি। সাত মিনিট পরই রিয়ালের আরেক ফরাসি তারকা অরেলিন চুয়ামেনি গোল করে ব্লাঙ্কোসদের ২-১ গোলে এগিয়ে নেন। কিন্তু শিরোপা জয়ের কাছে যাওয়া ওই লিড কার্লো আনচেলত্তির দল ধরে রাখতে পারেনি। ৮৪ মিনিটে রিয়ালের গোলরক্ষক থিবো কর্তুয়ার ভুলে ২-২ গোলের সমতায় ফেরে বার্সেলোনা। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লিড নিয়ে শিরোপা জয়ের সুযোগ তৈরি করা বার্সা। ৯৫ মিনিটে বক্সে রাফিনিয়াকে ট্যাকল করেন অ্যাসেনসিও। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাকে নিয়ে ম্যাচের আগে বার্সার পক্ষপাতিত্ব করার অভিযোগ ওঠে। রেফারি না পরিবর্তন করলে ম্যাচ বয়কটের হুমকি দেয় রিয়াল। তাতে কাজ হয়নি। ওই রেফারিই শেষ মুহূর্তে পেনাল্টির বাঁশি

দিলে 'ফাইনাল ছিনতাই' বলার সুযোগ পেয়ে যায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, স্টাফ ও ভক্তরা। কিন্তু ভিএআর- এর সহায়তায় পেনাল্টি বাতিল করে রাফিনিয়াকে ডাইভ দেওয়ার অভিযোগ হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১১৬ মিনিটে গোল করে শিরোপা ঘরে তোলে বার্সা। জয়সূচক গোল করেন বার্সার ফরাসি ডিফেন্ডার জুলেন কুন্দে। পরেই অবশ্য পেনাল্টি পায় রিয়াল। কিন্ত অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ বাঁশির আগে রেফারির প্রতি বাজে আচরণ করে লাল কার্ড দেখেন রিয়ালের রুডিগার ও ভাসকেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর