এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সারজিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সারজিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। পোস্টে তিনি লিখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’ এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন,

আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’ এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের ‘ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত’ বক্তব্যের জেরে গত ৩০ সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস আলম। সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে একটি প্রোগ্রামে গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন বললেন- সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুইজন সমন্বয়ক ডিসি নিয়োগের সাথে জড়িত! নাম সারজিস আর হাসনাত! অলরেডি আওয়ামীলীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে!’ এরপর সারজিস আলম এ সংক্রান্ত কোনো সংবাদ সমকাল পত্রিকায়

খুঁজে পাননি। পরবর্তী সময়ে যুগান্তর পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ খুঁজে পান তিনি। তার পোস্টে তিনি বলেন, ‘আমাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে আমাদের মতামত না নিয়ে আমাদের নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন’। সম্পূর্ণ মিথ্যা এই সংবাদ কার স্বার্থে করেছে ওই সাংবাদিক ভালো জানেন বলে মন্তব্য করেন এ সমন্বয়ক। ‘সমন্বয়কদের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করার পরদিন ওই পত্রিকা দুঃখ প্রকাশ করে সংবাদ প্রকাশ করে কিন্তু যদিও সেটা মানুষের চোখে পড়েনি। কারণ ওই মানুষগুলো প্রকৃতপক্ষে পক্ষপাতদুষ্ট’ -বলে উল্লেখ করেন সারজিস আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন