এবার পুতিনকে ‘স্বৈরশাসক’ বললেন ইইউর শীর্ষ কূটনীতিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

এবার পুতিনকে ‘স্বৈরশাসক’ বললেন ইইউর শীর্ষ কূটনীতিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করে বুধবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলেও অভিহিত করেছেন তিনি। এবার ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর শীর্ষ কূটনীতিক। ইইউর শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস বৃহস্পতিবার বলেছেন, তিনি প্রাথমিকভাবে ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নেতাকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করার সময় ভলোদিমির জেলেনস্কিকে ভ্লাদিমির পুতিনের সাথে গুলিয়ে ফেলেছেন। ক্যালাস জোহানসবার্গে সাংবাদিকদের বলেন, ‘প্রথম যখন আমি এটি শুনেছিলাম, আমি মনে করি, ওহ, তিনি অবশ্যই দুটিকে মিলিয়ে ফেলেছেন, কারণ স্পষ্টতই পুতিন স্বৈরশাসক।’ এর আগে ট্রাম্প জেলেনস্কিকে নিয়ে লিখেন,

তিনি একজন ‘নির্বাচন ছাড়া একনায়ক’। ট্রাম্পের এমন দাবির কারণ, জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছর শেষ হয়েছে কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে নির্বাচন হয়নি। ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়ে জি২০ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে ক্যালাস বলেন, ‘জেলেনস্কি সুষ্ঠু ও অবাধ নির্বাচনে একজন নির্বাচিত নেতা।’ তিনি বলেন, অনেক দেশের সংবিধান যুদ্ধকালীন সময়ে নির্বাচন স্থগিত করার অনুমতি দেয় সংঘাতের দিকে মনোনিবেশ করার জন্য। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করেছিল যে কারণে নির্বাচন সম্ভব হয়নি বলেও জানায় ইইউ পররাষ্ট্র নীতি প্রধান। কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে ট্রাম্প মস্কোর সঙ্গে যুদ্ধের অবসানের বিষয়ে সরাসরি আলোচনা শুরু করেছে। যা ইউক্রেন ও তার ইউরোপীয় সমর্থকদের খেপিয়ে দিয়েছে।

যা নিয়ে ট্রাম্পের উদ্দেশে ক্যালাস বলেন, ইউক্রেনকে সমর্থন করা এবং রাশিয়ার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির দিকে মনোযোগ দেওয়া উচিত। সেই সঙ্গে ক্যালাস বলেন, রাশিয়া আসলে শান্তি চায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”