ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
এবার দুই সচিবকে ওএসডি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আর নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মো. ইয়াসীনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) চেয়ারম্যান করা হয়েছে।





