এবার চিন্ময় প্রভুকে ওষুধ দিতে গিয়ে ২ সন্ন্যাসী আটকের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

এবার চিন্ময় প্রভুকে ওষুধ দিতে গিয়ে ২ সন্ন্যাসী আটকের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। অভিযোগ উঠেছে তাঁকে ওষুধ দিতে গিয়ে এবার আটক হয়েছেন আরও দুই সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণ দাসের দুই সহকারী - আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে ওষুধ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে। অভিযোগে উঠেছে, সেই সময় দুই সন্ন্যাসীকে আটক করা হয়। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। এই দুই সন্ন্যাসীর নামে কোনও মামলাও ছিল না বলে দাবি করা হচ্ছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে । ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, মোট ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট আগামী ৩০

দিনের জন্যে ফ্রিজ করা হয়েছে। অর্থাৎ, এই সময়কালে চিন্ময় কৃষ্ণ দাস সহ এই ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ঘোষণা অনুযায়ী, চিন্ময় প্রভু ছাড়া আরও যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাঁরা হলেন - কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় এই সব ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে

বিএফআইইউ। পাশাপাশি এই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির চাওয়া হয়েছে। এর আগে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। তাঁর গ্রেফতারের পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের' ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশেই তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা

ফিরোজ খান। গত ৩১ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযোগ উঠেছে, চিন্ময় প্রভুকে কারাগারে ওষুধ দিতে দেয়নি পুলিশ । হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ গ্রেফতারের তীব্র নিন্দা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড