এবার এমিরেটস এয়ারলাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

এবার এমিরেটস এয়ারলাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন ইরাক, ইরান ও জর্ডানে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। দুবাইভিত্তিক এয়ারলাইনটি বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ ঘোষণা দেয়। সে সঙ্গে আজই ওই সব দেশে ফ্লাইট বন্ধ রাখা কার্যকর করে। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন বলেছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তারা বৃহস্পতিবারসহ আগামী ৪ ও ৫ অক্টোবর ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (আম্মান) সব ফ্লাইট বাতিল করেছে। এ সময় কোনো ফ্লাইট সেসব অঞ্চল থেকে উড্ডয়নও করবে না। মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এর আগে আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর) পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে চলাচল করা সব ফ্লাইট

বাতিল ঘোষণা করেছিল। তখন বলেছিল, ইসরায়েলের হামলার কারণে যাত্রীদের নিরাপত্তায় তারা ফ্লাইট বন্ধ রাখছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি উন্নতির বদলে আরও ভয়ংকর আকার ধারণ করেছে। ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে বৈরুত। সে সঙ্গে নেতানিয়াহুর পদাতিক বাহিনী আর্টিলারি থেকে অবিরাম গোলা ছুড়ে লেবাননের দক্ষিণাঞ্চল হয়ে বৈরুতের দিকে এগোচ্ছে। অপরদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত। ফলে শুক্রবারও বৈরুতে এয়ারলাইনটির ফ্লাইট চলাচল করা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ফের স্থগিতাদেশ জারি করতে পারে তারা। এর আগে লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট স্থগিত করে কাতার এয়ারওয়েজ। এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানায়, সাময়িকভাবে বৈরুতগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ সময়ে রাফিক হারিরি

আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট অবতরণ করবে না এবং সেখান থেকে কোনো ফ্লাইট যাত্রা করবে না। সংস্থাটি বলেছে, ‘আমাদের যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’। এ ছাড়া জার্মানির লুফথানসা, এয়ার ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইনসও বৈরুতে ফ্লাইট স্থগিত করেছে। অপরদিকে ইসরায়েল এবং ইরানের কিছু উড়োজাহাজ যাতায়াত করলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন