এবার আসামে পুরোপুরি গরুর গোশত নিষিদ্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

এবার আসামে পুরোপুরি গরুর গোশত নিষিদ্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের আসাম রাজ্যে গরুর গোশত খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বা জনসমক্ষে কোথাও গরুর গোশত পরিবেশন করা বা খাওয়া যাবে না। বুধবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গরুর গোশত নিয়ে আসামে আগের আইনটি কিছুটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল-রেস্তরাঁসহ একাধিক জায়গায় গরুর গোশত খাওয়া একেবারে বন্ধ হবে। বুধবার হিমন্ত জানান, গরুর গোশত খাওয়া নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের ক্যাবিনেট। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়, গরুর গোশত খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। আসামে এতদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ্যে গরুর গোশত বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির-সংলগ্ন পাঁচ কিলোমিটার

এলাকাতে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। এবার সেই আইনেই আরো কড়াকড়ি আনতে চলেছে আসামের বিজেপি সরকার। জানা গিয়েছে, নতুন আইনে হোটেল এবং রেস্তোরাঁতে গরুর গোশত বিক্রিতে নিষিদ্ধ করা হবে। এছাড়াও প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গরুর গোশত খাওয়া যাবে না। কেবল মন্দির-সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন কার্যকর হবে বলে জানান হিমন্ত। সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তিন বছর আগে আসামে গোহত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল। সেখানে সাফল্য মিলেছে। তার পরেই আইনে আরো কড়াকড়ি আনার কথা ভাবছে হিমন্তের প্রশাসন। হিমন্তের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের মতে, মানুষ কী খাবেন আর কী খাবেন না এই বিষয়ে সরকার কোনো

দিনও হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি বিজেপি সরকার অন্যান্য রাজ্যেও রয়েছে, সেখানে কেন গরুর গোশত নিষিদ্ধ করতে পারছে না? উল্লেখ্য, বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে গরু জবাই করা শাস্তিযোগ্য অপরাধ। কয়েক মাস আগে সেরাজ্যের কয়েকটি বাড়ির ফ্রিজে গরুর গোশত রাখার অভিযোগ উঠেছিল। তার পরেই ১১টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় মধ্যপ্রদেশ প্রশাসন। যদিও পরে প্রশাসনের দাবি ছিল, সরকারি জমির উপর বেআইনিভাবে ওই বাড়ি নির্মাণ করা হয়েছিল তাই এই পদক্ষেপ। ওই একই ছবি কী এবার দেখা যেতে পারে আসামেও? হিমন্তের নতুন ঘোষণার পর থেকে প্রশ্ন উঠছে। সূত্র : সংবাদ প্রতিদিন, জি নিউজ, সিয়াসত

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম