এবার অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

এবার অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর এবার অভিশংসনের মুখোমুখি হচ্ছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। দলটি বলেছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসন করার জন্য আজ সংসদে একটি বিল উত্থাপন করেছে এবং শুক্রবার এ বিষয়ে ভোট গ্রহণ হবে। সর্বষেশ এই পদক্ষেপটি দেশটির সংবিধানিক সংকটকে আরও গভীর করতে পারে। যা স্বল্পস্থায়ী সামরিক আইন জারির কারণেই শুরু হয়েছিল। সংবিধান রক্ষার প্রশ্নে বিরোধী দলের অভিযোগ ডেমোক্রেটিক পার্টি এর আগে হুমকি দিয়ে বলেছিল, যদি হান অবিলম্বে সাংবিধানিক আদালতে তিনজন বিচারপতিকে নিয়োগ না দেন, তাহলে তারা ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করবে। বৃহস্পতিবার সংসদ তিনজন প্রার্থীর পক্ষে ভোট দিলেও

হান এখনও তাদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ করেননি। ডেমোক্রেটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যান-ডে এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু স্পষ্টতই সংবিধান রক্ষার যোগ্যতা বা ইচ্ছা রাখেন না। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে এবং আইন অনুযায়ী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ভোটাভুটি হতে হবে। হানের বিরুদ্ধে ইমপিচমেন্টের কারণ হিসেবে তার বিভিন্ন কর্মকাণ্ডকে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- প্রথম নারীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি বিশেষ প্রসিকিউটর বিলের ভেটো। এদিকে যদি হান অভিশংসিত হন, তাহলে দেশটির অর্থমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ডেমোক্রেটিক পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠ হলেও, হানের ইমপিচমেন্টের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট নাকি দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন- তা নিয়ে

অন্য দলগুলো এবং কিছু সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। হান বলেছেন, তিনি বিচারপতিদের নিয়োগ করবেন না, যতক্ষণ না রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। তার মতে, রাজনৈতিক মতৈক্য ছাড়া এই নিয়োগ সংবিধানিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করবে। বৃহস্পতিবার অনুমোদিত তিনজন প্রার্থীর মধ্যে দুজনকে ডেমোক্র্যাটিক পার্টি এবং একজনকে হানের পিপল পাওয়ার পার্টি মনোনীত করেছে। তবে ক্ষমতাসীন দল এই তালিকার বিরোধিতা করেছে। এদিকে শুক্রবার আদালতে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসন ট্রায়ালের প্রথম শুনানি অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, একজন অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণের জন্য ৬ জন বিচারপতির সম্মতি প্রয়োজন। আদালত পূর্ণ ৯ সদস্যের বেঞ্চ ছাড়াই বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে। ইউন সুক-ইওল গত ১৪ ডিসেম্বর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত

হন। তিনি এখনও আদালতের অনুরোধ অনুযায়ী আইনি কাগজপত্র জমা দেননি। বৃহস্পতিবার পর্যন্ত তিনি আদালতের সর্বশেষ সমনেও সাড়া দেননি। এদিকে, ইউনের সামরিক আইন ঘোষণার ঘটনায় অভিযুক্ত তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের আইনজীবীরা বলেছেন, পদক্ষেপটি ছিল বিরোধী দলের গণতান্ত্রিক প্রক্রিয়া অপব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে। কিম ইয়ং-হিউন এই ইস্যুতে সবার আগে গ্রেফতার হওয়া কর্মকর্তাদের একজন। তিনি সম্ভবত ইন্ডাইটমেন্টের মুখোমুখি হতে পারেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু