ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টা বিএনপি নেতাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টা বিএনপি নেতাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি প্রবাসীর ধর্ষণে ১৬ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা ধামাচাপা দিতে শালিস বৈঠকে ১৩ লাখ টাকায় মিমাংসা করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুই বিএনপি নেতা এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ টাকা থেকে তারা দু'জন তিন লাখ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মধ্য পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সৌদি প্রবাসী আব্দুর রব পাশ্ববর্তী বাড়ির আহম্মদ মিয়ার ১৬ বছর বয়সী মেয়ে নুনেরটেক মাদ্রাসার ৮ম শ্রেণীর

ছাত্রীকে তার বাসায় একা পেয়ে ধর্ষণ করে। তার ধর্ষণে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় শালিসী বৈঠকে বসে। ওই বৈঠকে বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও স্বপনসহ তাদের লোকজন ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। সালিসী বৈঠকে প্রবাসী আব্দুর রবকে ১৩ লাখ টাকা দেওয়ার জন্য রফাদফা করে। বৈঠকে আব্দুর রব মিয়া নগদ ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেয়। ওই টাকা বুধবার পর্যন্ত ভূক্তভোগী কিশোরীর পরিবার পাননি বলে দাবি করেছেন। তবে

ওই টাকা তার কাছে গচ্ছিত রয়েছে বলে দাবি স্থানীয়দের। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারী তারিখে দিবেন বলে জানিয়েছেন। ‎এদিকে বিচার শালিসের বিশ্বস্ত একটি সূত্র জানায়, ১৩ লাখ টাকা রফাদফার পরও বিএনপির দুই নেতাকে আরো ৩ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে এ শালিস বৈঠক হয়। এ তিন লাখ টাকা তারা ভাগবাটোয়ারা করার জন্য এ বিচার সালিসে এ রায় প্রদান করে। ‎ভূক্তভোগী কিশোরীর ভাবি ফাহিমা আক্তার বলেন, আব্দুর রবের মেয়ের সঙ্গে ভূক্তভোগী কিশোরী প্রতিদিন রাতে ঘুমাতো। সেই সুযোগে সে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তাদের পরিবারকে জানানো হয়। পরে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ঘড়িমসি করার কারনে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সমাধান না হবার কারনে সালিশ বৈঠক ডাকা হয়েছে। সেখানে ১৩ লাখ টাকা রফাদফা হয় ৩ লাখ টাকা নগদ দেওয়ার পরও কিশোরীর পরিবার এক টাকাও পায়নি। পাশাপাশি সন্তান ভূমিষ্ট হওয়ার পর আব্দুর রবকে দিয়ে দেওয়া হবে। ‎অভিযুক্ত আব্দুর রবের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জোহরা বেগমের দাবি, তার স্বামী এ অপরাধের সঙ্গে জড়িত না। তবে কেন ৩ লাখ টাকা দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে পারেননি। ‎বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, শালিসী বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা রায় দিয়েছে। তবে টাকা আত্মসাতের

বিষয়টি সঠিক না। ‎এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ