রাড়ুলীর ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার দাবিতে স্মারকলিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

রাড়ুলীর ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার দাবিতে স্মারকলিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
পাইকগাছা উপজেলার রাড়ুলী জেলে পল্লী এলাকার কপোতাক্ষ নদের ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং বাঁকা চরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম। মঙ্গলবার দুপুরে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, অখিল কুমার মন্ডল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কপোতাক্ষ নদের ভাঙনে রাড়ুলী এলাকার বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিশেষত জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনগণ বর্ষা

মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে রাড়ুলী পূর্বপাড়া থেকে জেলে পল্লী হয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেয়াঘাট পর্যন্ত প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কিছু উন্নয়ন কাজ শুরু হলেও বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের আগে কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে ফোরাম। কপোতাক্ষ নদের খনন কার্যক্রমের ফলে সৃষ্ট জলাবদ্ধতা স্থানীয় কৃষি ও মৎস্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলেছে। খননকৃত মাটি অপরিকল্পিতভাবে নদের পাশে রাখার কারণে বাঁকা চরের বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এতে ৬০০ বিঘা জমি জলাবদ্ধতার কবলে পড়েছে এবং স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এ জলাবদ্ধতা নিরসনে

খাল খনন এবং নদের সংযোগস্থলে স্লুইচ গেট নির্মাণের দাবি জানিয়েছে ফোরামের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, এ সমস্যাগুলোর দ্রুত সমাধান করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাড়ুলীর কপোতাক্ষ নদের ভাঙন এবং জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের এই উদ্যোগ এলাকাবাসীর দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’