এনবিআর চেয়ারম্যান বললেন, ‘খুবই ঝামেলার’ মধ্যে আছি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

এনবিআর চেয়ারম্যান বললেন, ‘খুবই ঝামেলার’ মধ্যে আছি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘আমি আসলে আজকে খুবই ঝামেলার মধ্যে আছি। আপনারা জানেন যে, আমাদের বিশেষ করে এনবিআর সংস্কার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, পরবর্তীতে এটা নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীগণের কাছ থেকে অনেকগুলো তাদের দ্বিমত এসেছে।’ আজ বৃহস্পতিবার ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এদিকে গতকাল বুধবার অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর ও কাস্টমস ক্যাডারের ‘একটি প্রতিনিধি দলকে’ আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ওই বৈঠকে ‘আমন্ত্রণ না পাওয়ায়’ তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীদের প্লাটফর্ম এনবিআর

সংস্কার ঐক্য পরিষদ। অন্যদিকে আন্দোলনের জন্য আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে রাজস্ব ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনীর একটি দল। পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মোহাম্মদ তারেক রিকাবদার ভবনে ঢুকতে বাধা পেয়ে মূল ফটকেই অবস্থান নিয়েছেন। গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকার পিছু হটে। বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায়

অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান। তিনি স্বাভাবিক কাজে ফিরলেও কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দূরত্ব রয়েছে। আজ বৃহস্পতিবারও এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি চলছে। এ আন্দোলনের ফলে রাজস্ব আদায়ে ‘কিছুটা বিঘ্নিত হচ্ছে’ মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমাদের বিশেষ করে, (রেভিনিউ) কিছুটা তো হ্যাম্পার হচ্ছেই, আমাদের যে অনগোইং মুভমেন্ট যেটা হচ্ছে সেটার কারণে।’ তিনি বলেন, ‘তো আপনারা, আমরা- সবাই দেশের জন্য কাজ করব। আমাদের মূলত দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত। যেকোনো সংস্কার করি, যেকোনো আইন করি- যা কিছু করি, ইভেন আন্দোলন করি, সংগ্রাম করি প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয়ে যেন দেশের জন্য হয়।’ এনবিআর চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগ সরকারের

এজেন্ডা বাস্তবায়নকারী’ আমলা আখ্যা দিয়ে এবং তার বিরুদ্ধে ‘দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ থাকার অভিযোগ তুলে এর মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদ। গত সোমবার পরিষদ বলেছে, শুক্রবারের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ না করা হলে শনিবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ চলবে ঘোষণাও করা হয় পরিষদের তরফে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই ‘কমপ্লিট শাটডাউনের’ আওতা বহির্ভূত থাকবে। রাজস্ব সংস্কারে সেমিনার করতে গেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে কক্ষ বরাদ্দ না দেওয়া, আগের আন্দোলনে জড়িতদের বদলি আদেশ জারি, এনবিআর ভাগ করে দু'টি বিভাগের যে অধ্যাদেশ জারি হয়েছিল তা বাস্তবায়নে গঠিত সমন্বয় কমিটির মধ্যে পরিষদের প্রতিনিধিত্ব না

রাখায় চেয়ারম্যানের অপসারণের দাবি জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!