এটা টি-টোয়েন্টি নয়, আরশদীপকে ভয় দেখালেন ইংলিশ ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ February, ২০২৫

এটা টি-টোয়েন্টি নয়, আরশদীপকে ভয় দেখালেন ইংলিশ ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ February, ২০২৫ |
টি-টোয়েন্টিতে ভারতের একাদশে নিয়মিত হলেও ওয়ানডেতে তা কখনোই ছিলেন না আরশদীপ সিং। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিতভাবেই তাকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। জাসপ্রিত বুমরাহ ছিটকে যাওয়ায় ও লম্বা সময় পর মোহাম্মদ শামি ফেরায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস ডিপার্টমেন্টকে তাকেই নেতৃত্ব দিতে হবে। এমন যখন পরিস্থিতি তখন এই টি-টোয়েন্টি স্পেশালিষ্ট বোলিংয়ে কে সতর্ক করে দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ভেডিড লাইড। এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে খেলা আরশদীপকে তার অনভিজ্ঞতার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন লাইড। সেই সঙ্গে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এটা টি-টোয়েন্টি ফরম্যাট নয়। ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পেতে দীর্ঘ স্পেলে বোলিং করার অভ্যস্ততা গড়ে তুলতে হবে এবং আরশদীপকে কঠিন পরীক্ষার

মধ্যে দিয়ে যেতে হবে বলেও মনে করেন তিনি। তাই মেগা এই আসরের আগে আরশদীপকে সতর্কই করে দিয়েছেন তিনি। লয়েড বলেন, ‘এটি টি-টোয়েন্টি নয়, এটি একটি ছোট টুর্নামেন্ট নয়। এখানে আপনাকে বার বার বোলিংয়ে ফিরে আসতে হবে। এটি এমন কিছু যাতে সে অভ্যস্ত নয়। আপনি যদি তার বিরোধী হন, তাকে পরীক্ষা করে দেখুন, সত্যিই তার মধ্যে প্রবেশ করুন।’ ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আরশদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি