এক হাজার কিমি পাল্লার ‘গাজা’ ড্রোন উন্মোচন করল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

এক হাজার কিমি পাল্লার ‘গাজা’ ড্রোন উন্মোচন করল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে ‘গাজা’ নামের ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ১,০০০ কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে ৫০০ কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি রোববার আটটি নকল (মক) লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। ৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। ‘গাজা’ ড্রোনটির অপারেশনাল ব্যাসার্ধ প্রায় ৪,০০০ কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। ড্রোনটি একসঙ্গে ১২টি বোমা বহনে সক্ষম। প্রতিবেদনে

আরও বলা হয়েছে, দীর্ঘ ১৫ মাস ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সংগ্রামকে সম্মান জানাতেই এ উদ্যোগ। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল ও হামাস সংঘাতে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে ইরান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক