উত্তাল সাগর, উপকূলে আটকে গেল জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

উত্তাল সাগর, উপকূলে আটকে গেল জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারের তোড়ে চট্টগ্রামের আনোয়ারা উপকূল গহিরা বঙ্গোপসাগরের চরে আটকে গেছে ‘নাভিমার-৩’ নামে একটি লাইটার জাহাজ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় এটি আটকে যায়। শুক্রবার (৩০ মে) বেলা ১১টার দিকে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজটির নিয়ন্ত্রণ নেন। জাহাজটি দেখতে সকাল থেকে উৎসুক জনতার ভিড় জমে। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল। বয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি ও প্রচণ্ড বাতাস। স্থানীয়রা জানান, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে সাগরে জোয়ারের পানি বাড়তে থাকে। রাতে ঝড়ো হাওয়া শুরু হয়। একইসঙ্গে জলোচ্ছ্বাসের প্রভাবে বৃহস্পতিবার রাতে কয়লাবাহী কার্গো জাহাজটি উঠান মাঝির ঘাট এলাকায় মসজিদ সংলগ্ন চরে উঠে যায়। ওই

সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে শুক্রবার (৩০ মে) সকালে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। তবে উপকূলে উঠে আসা এ কার্গো জাহাজে কোনো মালামাল ছিল না। আজ সকালে সরেজমিনে গেলে জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমরা বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফিরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ি। পরে সমুদ্রের জোয়ারের প্রভাবে উপকূলের চরে আটকে পড়ে।’ তিনি জানান, তাদের জাহাজটি দুবাই মালিকানাধীন এক কোম্পানির, তারা কয়লা নিয়ে বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে যায়। উঠান মাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, ‘রাত ২টার সময় জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থানে লাগতে পারে।’ জানতে চাইলে কোস্টগার্ড সাঙ্গু

স্টেশনের সিসি অনিমেষ রায় বলেন, ‘আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে সরিয়ে দেই এবং জাহাজের নিরাপত্তার দায়িত্ব বোঝে নেই।’ কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানিয়েছেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন আবহাওয়া পরিস্থিতি এমন থাকতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া