ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
উত্তরপ্রদেশে গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ সুপার রাজেশ এস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে জেলার কাতেলি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা আল্লাগঞ্জ থানার গোরা এবং দহেনা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার আরও বলেন, নিহতরা হলেন রাহুল কুমার (২৫), বিনয় শর্মা (২৭), আকাশ (২২) এবং গোপাল (২৪)। ঘটনাস্থলেই তাদের সকলের মৃত্যু হয়েছে।
পুলিশ ট্রাকটি জব্দ করেছে তবে চালক পলাতক রয়েছে
এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



