ঈদে সাংবাদিকদের ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজে’র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

ঈদে সাংবাদিকদের ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজে’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত ছুটির সাথে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ শনিবার (২৪ মে) বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনও অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান

ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির সকল ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। এদিকে ঈদুল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইতিমধ্যে ১০দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সরকারি কর্মচারীদের ছুটির সাথে সমন্বয় করে সংবাদপত্রে ন্যুনতম এক সপ্তাহ ছুটি ঘোষণার দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল