ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ইসরায়েলকে দায়ী করে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে জিম্মিদের মুক্তি দেয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটকে থাকা তিন জিম্মির মুক্তি লাভের কথা রয়েছে।
হামাসের ঘোষণাকে 'যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ লঙ্ঘন' হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয।
ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটকে থাকা 'সব' জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত।
"আমি বলব শনিবার ১২টার মধ্যে তাদের ফেরত দেয়া উচিত...সবাইকে... ছিটেফোঁটা নয়...দুই, এক বা তিন চারজন নয়," তিনি বলছিলেন।
সব জিম্মিকে মুক্তি না দেয়া হলে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি ইসরায়েলের দিক
থেকে প্রতিশোধ নেয়ার কথা বোঝাচ্ছেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেছেন, "আপনারা দেখবেন, তারাও দেখবে। হামাসও দেখবে আমি কী বোঝাচ্ছি।" কাৎয বলেছেন, তিনি সশস্ত্র বাহিনীকে গাজার সম্ভাব্য যে কোনো পরিস্থিতি এবং কমিউনিটিকে সুরক্ষা দেয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। "আমরা সাতই অক্টোবরের বাস্তবতায় ফিরিয়ে আনার সুযোগ দেবো না," ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছিলেন। হামাসের ঘোষণা এসেছে তেল আবিবে ইসরায়েলি জিম্মি আলন ওহেলের ২৪তম জন্মদিন উদযাপনে লোকজনের জমায়েত হবার আগ মুহূর্তে। ২০২৩ সালের সাতই অক্টোবর তাকে নোভা ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে নেয়া হয়েছিলো।