ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করার অভিযোগে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে এসেছে। প্রো-ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ কোম্পানি নাইট্রো-কেম যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ট্রিনিট্রোটলুইন (টিএনটি) সরবরাহ করেছে। যা পরে সামরিক গোলা, বোমা ও গ্রেনেড তৈরিতে ব্যবহার হয়ে ইসরায়েলের কাছে রপ্তানি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ‘পিপলস এমবার্গো ফর প্যালেস্টাইন’, ‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট’, ‘শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস’ এবং ‘মুভমেন্ট রিসার্চ ইউনিট’ উল্লেখ করেছে—ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে পোল্যান্ডই একমাত্র বৃহৎ টিএনটি উৎপাদনকারী দেশ। এই টিএনটি-ই বহুল ব্যবহৃত এমকে–৮০ সিরিজের এয়ার-ড্রপড বোমা এবং শক্তিশালী পেনিট্রেটর বিস্ফোরক ব্লু-১০৯ বোমায় ব্যবহৃত হয়। প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস আল–জাজিরাকে বলেন,

‘এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রো-কেম ও পোল্যান্ড সরকার গণহত্যার সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন টিএনটির কোনো দেশীয় উৎপাদন নেই এবং দেশটির আমদানিকৃত টিএনটির ৯০ শতাংশই আসে পোল্যান্ড থেকে। পাশাপাশি নাইট্রো-কেম সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি ও অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। নতুন এই প্রতিবেদন পোল্যান্ডের ভূমিকা ‘লক্ষাধিক ফিলিস্তিনির হত্যাকাণ্ডে অংশগ্রহণকে’ আরও স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন তান্নুস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে