ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ November, ২০২৪

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৪ |
গাজা এবং লেবাননজুড়ে ইসরাইলের চলমান বর্বরতার মধ্যে সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের একটি জোট তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ছয়টি ড্রোন হামলার দায় স্বীকার করেছে। ইরাকি যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা অধিকৃত গোলান উপত্যকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এতে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরাইল সরকার যে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ইরাকি জোট আরও বলেছে, তারা অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং সেগুলোকে ধ্বংস করতে থাকবে। এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পর অন্য এক বিবৃতিতে ইরাকি যোদ্ধারা জানায়,

আজ তারা দ্বিতীয়বারের মতো অধিকৃত গোলানে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান