ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এ ঘটনায় পুরো ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠেছে। আলজাজিরার খবরে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকেদের ‘সতর্ক থাকার এবং সেনাবাহিনীর নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করার’ আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়, সাইরেন শোনার পর আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ

না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরাইলি বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি