ইসরাইলের হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখাবে না ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ইসরাইলের হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখাবে না ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করার ঘোষণার একদিন পরই সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই মন্তব্য করলেন। জি-৭ দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং তিনটি ইউরোপীয় দেশের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থনকে ইসরাইলের ‘গণহত্যাকারী নীতির’ অংশ হিসেবে উল্লেখ করে বাঘাই বলেন, এই দেশগুলোর সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপই পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতার মূল কারণ। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইরান তার জনগণ, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয়

সার্বভৌমত্ব রক্ষার জন্য বৈধ অধিকার ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বাঘাই। তিনি আরও বলেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনেই গড়ে তোলা হয়েছে, যা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, বরং পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও মন্তব্য করেন বাঘাই। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্পকৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। বাকাই মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে

পরিণত করার জন্য ইরানের দীর্ঘদিনের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং বলেন, এই লক্ষ্য অর্জনের একমাত্র বাধা হলো ইসরাইলি দখলদার রাষ্ট্র। তিনি ইসরাইলের গণবিধ্বংসী অস্ত্র তৈরির নীতিকে তীব্র নিন্দা জানান, যা জি-৭ দেশগুলোর অব্যাহত সমর্থনে সম্ভব হয়েছে। একই সময়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেন ইরানি মুখপাত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”