ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় গাজার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩,১৬৩ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আহত হয়েছেন ১,০১,৫১০ জনেরও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে পাঁচটি পরিবারের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। যার ফলে বহু মানুষ হতাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা চেষ্টা চালালেও পরিস্থিতির কারণে অনেক স্থানেই পৌঁছানো সম্ভব হচ্ছে না। ইসরাইল গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি

স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধ হিসেবে গাজায় ব্যাপক অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরাইল এই প্রস্তাবকে উপেক্ষা করে যাচ্ছে। এর ফলে গাজার প্রায় সমস্ত জনগণ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানি, ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অবরোধের ফলে চরম সংকট দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের উদ্যোগ সত্ত্বেও, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে এই প্রচেষ্টা সফল হতে পারেনি। এদিকে ইসরাইলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা শুরু হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের