ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৫০ অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৫০ অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে ৫০টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থি সংস্থাগুলো। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপিত পরিসংখ্যান উদ্ধৃত করে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, ব্রাজিল, শ্রীলংকা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসে এই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রাজিলে এক ইসরাইলি সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) নামের একটি সংস্থা। আর ওই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ব্রাজিলের একটি আদালত। তবে আদালতের এমন নির্দেশনার পরই ওই সেনাকে ব্রাজিল ছেড়ে

যেতে সহায়তা করে ইসরাইল। এইচআরএফ এর ওয়েবসাইট অনুসারে, থাইল্যান্ড, শ্রীলংকা, চিলি এবং অন্যান্য দেশও ইসরাইলি সেনাদের নিয়ে আশঙ্কা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওর ওপর ভিত্তি করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলি সেনারা গাজা থেকে অসংখ্য ভিডিও পোস্ট করেছে যাতে দেখা গেছে, তারা ফিলিস্তিনিদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে কিংবা পুড়িয়ে দিচ্ছে। এছাড়া গাজায় এসব ধ্বংসযজ্ঞ চালানোর জন্য গর্ব করতেও দেখা গেছে সেনাদের। ইসরাইলি সেনাবাহিনীর একটি সূত্র কান পাবলিক ব্রডকাস্টারকে জানিয়েছে, সেনারা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রতিদিন গাজায় যুদ্ধ-সম্পর্কিত প্রায় ১০ লাখ পোস্ট শেয়ার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী