ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ
‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ
লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!
আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান
ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত
ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি
‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’
ইশরাকের ব্যাপারে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক- ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন-কে বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনী মামলা নং-১৫/২০২০ এর ২৭ মার্চ ২০২৫ তারিখের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন কর্তৃক আপীল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার(সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কি- না, এ বিষয়ে মতামত প্রদানের জন্য আইন ও বিচার বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত 'মতামত প্রদান সংক্রান্ত' শিরোনামে পত্রটি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর প্রেরণ করা
হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফাসূত্রে রায় প্রদান, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট এ রিট পিটিশন (নং-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি কর্পোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ, সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কি না জানতে স্থানীয় সরকার বিভাগ পত্রটি প্রেরণ করেছে।