ইরানের বিরুদ্ধে নথি হ্যাক করার অভিযোগ ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইরানের বিরুদ্ধে নথি হ্যাক করার অভিযোগ ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সক্রিয় রয়েছে হ্যাকাররা। তাদের টার্গেট প্রার্থীদের প্রচারের গোপন নথি। এর মধ্যে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ রয়েছে। হ্যাকাররা তাদের টার্গেট করেছে বলেও অভিযোগ করেছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও কমলা হ্যারিস। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, নভেম্বরের নির্বাচনের আগে হস্তক্ষেপের চেষ্টা প্রবল হবে। ব্র্যাড স্মিথ জানিয়েছেন, সবচেয়ে বিপজ্জনক সময় আসবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে। তবে, তেহরান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স, এফবিআই, সাইবারসিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির এ অভিযোগ অস্বীকার করেছে ইরান। এ সংস্থাগুলোই জানিয়েছে, রাশিয়া এবং চীনও তাদের স্বার্থে মার্কিন সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে। সামাজিক

মাধ্যমের সংস্থা মেটা আগস্টে জানিয়েছিল, হোয়াটসঅ্যাপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইরানের একদল হ্যাকার। মেটা জানিয়েছিল, ওই হ্যাকাররা নিজেদের গুগল ও মাইক্রোসফটের কর্মী বলে পরিচয় দিয়ে এ কাজ করার চেষ্টা করেছিল। তারা বলেছিল, কোনো অ্যাকাউন্ট হ্যাক করার তথ্য তাদের কাছে নেই। সংশ্লিষ্ট সবাই যাতে সতর্ক থাকেন, সে জন্য তারা এ হ্যাক করার চেষ্টার কথা প্রকাশ্যে জানাচ্ছে। তারা জানিয়েছেন, ট্রাম্পের প্রচারের যেসব নথিপত্র গোপন বলে চিহ্নিত করা ছিল, সেই সব নথি হ্যাক করে বাইডেনের প্রচারের দায়িত্বে থাকা কর্মীদের কাছে ই-মেইল করে পাঠানো হয়েছিল। তবে বাইডেনের কর্মীরা ওই মেইলের কোনো জবাব দেননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ । সূত্র: এপি, এএফপি, রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা