ইয়ুথ সামিট স্টার্টআপে নিবন্ধন আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আরও খবর

জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা

ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়

দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার

ইয়ুথ সামিট স্টার্টআপে নিবন্ধন আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার সঙ্গে তাদের উদ্ভাবনী সব ধারণা বাস্তবায়নে সহায়তা করবে ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম। যার আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য এটি দেশের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত। আইডিয়া প্রকল্পের এ আয়োজন তারুণ্যের শক্তিকে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উৎসাহিত করবে। তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীদের একত্র করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামে তরুণ উদ্যোক্তারা তাদের

উদ্ভাবনী সব ধারণার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান গ্রহণের সুযোগ পাচ্ছেন। সামিটে অংশগ্রহণে আগ্রহী স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। যার মাধ্যমে তরুণ শিক্ষার্থী, উদ্ভাবক ও উদ্যোক্তারা সরাসরি ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম বিষয়ে সব ধরনের তথ্য জানতে পারবেন। ক্যাম্পেইনে আবেদন প্রক্রিয়া ও কার্যক্রম বিষয়ে তরুণ উদ্যোক্তাদের অবহিত করা হবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, পোশাকশিল্প, লজিস্টিকস, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সব ধরনের ইন্ডাস্ট্রি ক্যাটেগরিতে উদ্ভাবক ও স্টার্টআপরা আবেদনের সুযোগ পাবেন। দেশের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আবেদনকারী স্টার্টআপদের যাচাই-বাছাই ও পিচিং শেষে

অনুদানপ্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে সম্মেলনে। আগ্রহীরা www.idea.gov.bd সাইটে বিস্তারিত তথ্য পাবেন। সম্মেলনে আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপ প্রদর্শনী হবে। তরুণ উদ্যোক্তারা সেখানে তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করবেন। নতুন প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করতে আইডিয়া প্রকল্পের অনুদানপ্রাপ্ত সফল স্টার্টআপদের গল্প উপস্থাপন করা হবে। ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে আইডিয়া প্রকল্পের ভূমিকা’ শিরোনামে সেমিনার আয়োজন করা হবে। বাংলাদেশের তরুণ সমাজ, শিক্ষার্থী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের একত্র করার এটি জাতীয় উদ্যোগ। তরুণদের শক্তি ও উদ্ভাবনকে সারাবিশ্বের সামনে উপস্থাপন করা হবে। এমন উদ্যোগ তরুণদের সক্ষমতাকে বৈশ্বিক পরিসরে উপস্থাপন করতে সহায়ক হবে বলে উদ্যোক্তারা জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর