ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ইমামতিকে পেশা হিসাবে স্বীকৃতি দিল ফ্রান্স
ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এই পেশাকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসাবে গণ্য করা হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এই ঘোষণা দিয়েছেন।
রেতাইয়ো বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল।
ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে এই ঘোষণাটি দেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এফওআরআইএফ হলো ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ।



