ইমরান খানের বিচার সামরিক আদালতে কেন, ফের ব্যাখ্যা চাইল হাইকোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ইমরান খানের বিচার সামরিক আদালতে কেন, ফের ব্যাখ্যা চাইল হাইকোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে সামরিক আদালতে বিচার করা হবে কেন, সরকারের কাছে সোমবার ফের জানতে চেয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। খবর জিও নিউজের ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এ ব্যাখ্যা চান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কোনও স্পষ্ট উত্তর মেলেনি। সোমবার শুনানির সময় বিচারপতি আওরঙ্গজেব বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আরও সময় দিচ্ছি। এ মামলার পরবর্তী শুনানি ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গত বছরের ৯ মে ইমরানের গ্রেফতারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের সময় কিছু সামরিক স্থাপনায় ভাঙচুর চালানো হয়। সম্প্রতি এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির

সেনাবাহিনী। সাবেক প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে করার চিন্তা-ভাবনা করা হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করার নির্দেশ দিয়ে সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম নাজির তারারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবৃতিতে একাধিকবার সামরিক আদালতে ইমরানের বিচারের প্রসঙ্গ এসেছে। এর পরিপ্রেক্ষিতেই ইমরান হাইকোর্টে আবেদন করেছিলেন। গত ৫ সেপ্টেম্বর পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক ব্রিফিংয়েও সামরিক আদালতে ইমরানের বিচার করার ইঙ্গিত দেওয়া হয়। গত বছরের ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়। এরপর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রভাব সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনার ওপরেও পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের