ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধস: মৃতের সংখ্যা ৩০, নিখোঁজ ২১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধস: মৃতের সংখ্যা ৩০, নিখোঁজ ২১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
ইন্দোনেশিয়ার অর্থনৈতিক রাজধানী জাভা দ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত কিলাকাপ এবং বাঞ্জারনেগারা শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এই দুটি গ্রামে এখনও কমপক্ষে ২১ জন নিখোঁজ রয়েছেন। ব্যাপক বৃষ্টিপাতের জেরে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার কিলাকাপ ও বাঞ্জারনেগারা শহরে এই বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী। বর্তমানে পুলিশ ও সেনা সদস্যদের সাথে যোগ দিয়ে প্রায় ৭০০ সদস্যের একটি দল উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাঞ্জারনেগারা শহরের ভূমিধস কবলিত এলাকা থেকে মোট ১০ জনের

মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং বাকি ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কিলাকাপ শহর থেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে