ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধসে হতাহত ৪, নিখোঁজ ১৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
     ৫:৩৮ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধসে হতাহত ৪, নিখোঁজ ১৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৫:৩৮ 89 ভিউ
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে একটি স্বর্ণের খনি ক্ষতির মুখে পড়েছে। এতে অন্তত একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৯ জন খনিশ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববারের এ ঘটনায় শুরু হওয়া উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি জানান, পশ্চিম পাপুয়া প্রদেশের আরফাক পর্বতাঞ্চলে স্থানীয়দের পরিচালিত একটি ছোট আকারের খনিতে শুক্রবার রাতে ভূমিধস ঘটে। এতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ধসে পড়ে, যেখানে খনি শ্রমিকরা অবস্থান করছিলেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৯ জন, যাদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশের

অন্তত ৪০ সদস্যের উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। এদিকে স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান ইয়েফরি সাবারুদ্দিন জানান, দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। ক্ষতিগ্রস্ত সড়ক, খারাপ আবহাওয়া ও কঠিন ভূপ্রকৃতি উদ্ধারকাজে গুরুতর বাধা সৃষ্টি করেছে। ‘ভবিষ্যতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে’ বলেও উল্লেখ করেন তিনি। ইন্দোনেশিয়ায় মূলত ছোট পরিসরের এবং অবৈধ খনিগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। কারণ খনিগুলোর অবস্থান সাধারণত দুর্গম এলাকায় হওয়ায় সেগুলোর কার্যক্রম তদারক করা দুরূহ। যেমন- গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম সুমাত্রায় একটি অবৈধ খনিতে ভূমিধসে ১৫ জন প্রাণ হারান। একই বছরের জুলাইয়ে সুলাওয়েসি দ্বীপের একটি স্বর্ণের খনিতে ভূমিধসে ২৩ জন নিহত হন। অর্থাৎ এ ধরণের

দুর্ঘটনা ইন্দোনেশিয়ার খনি খাতের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দুর্বলতাকে ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সরকারকে এ বিষয়ে আরও কড়া নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছেন বিশেষজ্ঞরা। এদিকে নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও সহায়তা চাওয়ার আহ্বান উঠেছে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?