ইথিওপিয়ায় স্কুল থেকে ঝরে পড়েছে ৯০ লক্ষাধিক শিক্ষার্থী, নেপথ্যে কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

ইথিওপিয়ায় স্কুল থেকে ঝরে পড়েছে ৯০ লক্ষাধিক শিক্ষার্থী, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার ৯০ লাখেরও বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, উপজাতিগত উত্তেজনা এবং অর্থনৈতিক দুর্দশার শিকার ইথিওপিয়ার এই শিশুরা। শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইথিওপিয়ার মোট স্কুলগামী জনসংখ্যা ছিল ৩৫, ৪৪৪, ৪৮২ জন। এর মধ্যে ৫২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়গামী। তবে ওই বছরে মাত্র ২ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ৫৯৭ জন শিশু স্কুলে ভর্তি হয়েছিল। অর্থাৎ ৩৫ শতাংশেরও বেশি শিশু স্কুলে যেতে পারেনি। আর গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশটির চলমান মানবিক সংকট পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যার ফলে স্কুল থেকে

আরও বেশি শিক্ষার্থী ঝরে পড়ছে। পূর্ব আফ্রিকার দেশটিতে ২০২০ সালে ফেডারেল সরকার এবং টাইগ্রে আঞ্চলিক সরকারের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। দুটি বৃহত্তম আঞ্চলিক রাজ্য, আমহারা এবং ওরোমিয়ায় সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের ফলে এই সংকট আরও তীব্র হয়। আফার এবং সোমালি অঞ্চলের পশুপালক সম্প্রদায়ের মধ্যেও এখন সংঘাত চলছে। ট্রইগ্রে যুদ্ধ ইথিওপিয়ার অর্থনৈতিক সম্পদকে নিঃশেষ করে দেয়। এই সংঘাতের কারণে অধিকাংশ স্কুল ধ্বংসের ফলে দশ লাখেরও বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়ে। এরপর থেকে নয়টি অঞ্চলের সংঘাত সরকারি নিয়ন্ত্রণকেও দুর্বল করে দিয়েছে। যার ফলে শিক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় পরিষেবাগুলোতে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে শিশুসহ হাজার হাজার

বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত