ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
ইতালির ২০২৩-২৪ সালের কর্মসংস্থান কোটা অনুযায়ী ভিসা ও নিয়োগ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব এবং অনিশ্চয়তা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাঁচ শতাধিক বাংলাদেশি ভিসা আবেদনকারী। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে ইতালি দূতাবাসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। অংশগ্রহণকারীরা জানান, ইতালির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এক থেকে দুই বছর পেরিয়ে গেলেও অধিকাংশ আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চয়তা তাদের গুরুতর মানবিক, অর্থনৈতিক ও মানসিক সংকটে ফেলেছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সমুদয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনেকেই কোনো ধরনের আপডেট

বা সাড়া পাননি। এতে তারা নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে দারুণ অনিশ্চয়তায় ভুগছেন। দূতাবাসের আনুষ্ঠানিক যোগাযোগের অভাবে এসব কার্যক্রম স্থবির হয়ে আছে। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে অংশগ্রহণকারীরা তাদের দাবি উপস্থাপন করেন। তারা বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশি আবেদনকারীদের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়, যা হতাশাজনক। তাদের প্রত্যাশা, দূতাবাস দ্রুত একটি আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা এবং ইতালিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবেন। ঢাকার গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইতালির ভিসাপ্রত্যাশীরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা

এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা