ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। ওই সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা হযরত ইউসুফ (আঃ)-এর সমাধিতে নিয়ে যায় তারা। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ বৃহস্পতিবার এই তথ্য জানায়। তারা বলেছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। তারা ইহুদিদের সুরক্ষা দেয়। মুসলিম ও ইহুদি উভয়ই ইউসুফ (আঃ)-কে সম্মান করে থাকে। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি বসতিস্থাপনকারীরা রামাল্লাহর পূর্বদিকের গ্রাম বুরকাতে হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর পশ্চিমতীরে বেড়ে যায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচার নির্যাতন। তারা

প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট