ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
ইউক্রেন আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছে। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএনসিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জর্জি মিখনো এ ঘোষণা দেন। এদিন রাশিয়া-আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রিসভার সম্মেলনে বক্তব্য রাখার সময় মিখনো বলেন, ‘অপরাধী কিয়েভ সরকার যেভাবে প্রকাশ্যে আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়’। মিখনো আরও জানান, রাশিয়া আফ্রিকা মহাদেশসহ অন্যান্য অঞ্চলেও এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা মালিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থনের প্রমাণ বলেও দাবি করেন

এই রুশ কূটনীতিক। আর এ কারণে মালি এবং নাইজারের পক্ষ থেকে কিয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে রাশিয়া যুক্তিযুক্ত মনে করছে বলে জানান মিখনো। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট