আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চাদালতের জামিন শেষে রোববার (০২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া নেতারা হলেন বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন পন্ডিত, ইউপি সদস্য মোশারেফ তালুকদার ও ইলিয়াস মেলকার, যুবলীগ নেতা কাজী লিয়াকত হোসেন এবং হুমায়ন কবির। এ ছাড়া গণধিকার পরিষদ নেতার মামলায় কারাগারে যাওয়া জাপা নেতারা হলেন আক্তার রহমান সপ্রু,

রফিকুল ইসলাম গফুর, নজরুল ইসলাম ও মো. জুম্মান। মামলার বরাতে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, গত ২০ জুলাই হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযাগে একটি মামলা করা হয়। মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের নেতারা উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আদালত হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। বিচারক আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। অপরদিকে, গত ৩১ মে বরিশাল নগরীতে জাতীয় পার্টি একটি মিছিল বের করে। মিছিলে প্রধান উপদেষ্টাসহ অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কটূক্তি করে। ঘটনাস্থলে থাকা গণঅধিকার পরিষদের নেতারা সরকার বিরোধী স্লোগান না দেওয়ার অনুরোধ করে। তখন

জাতীয় পার্টির নেতারা হত্যার উদ্দেশ্যে হামলা করে গণঅধিকার নেতাকর্মীদের আহত করে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের মহানগরের সহসভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে জাতীয় পার্টির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদ বাড়াতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলসহ ৫ নেতা আদালতে হাজির হয়। বিচারক মহসিন উল ইসলাম হাবুলের জামিন আবেদন মঞ্জুর করেন এবং অপর চারজনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি