ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
আসছেন সেই ফাহমিদুল, এবার সুযোগ পাবেন তো?
এখনো বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি ফাহমিদুল ইসলাম। তবে এর আগেই দেশের ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ক্যাম্পে ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা পাননি এই ইতালি প্রবাসী ফুটবলার। তবে তাকে বাদ দেওয়ার প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে।
তবে দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আসন্ন ম্যাচের জন্য ফের ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহমিদুল। ক্যাম্পে আবারও ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ওলবিয়া ক্যালসিও।
ইতালির চতুর্থ স্তরের ক্লাব ক্যালসিতে খেলেন ফাহমিদুল। ক্লাবটি নিজেদের ফেসবুক পেজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে। সেখানে তারা জানিয়েছে, ফাহমিদুলের বাংলাদেশ দলের ক্যাম্পে
ডাক পাওয়ার কথা। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ না পেলেও হাল ছাড়েননি ফাহমিদুল। নিজেকে প্রমাণের সুযোগের অপেক্ষায় থাকার কথা জানিয়েছিলেন। এবার সে সুযোগ পাবেন কিনা, তা সময়ই বলে দেবে।