আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। এখন ঘরোয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা মিলবে তার। আগামী মার্চে তেমনই এক টুর্নামেন্ট এশিয়ান লিজেন্ডস লিগে খেলবেন তিনি। সেখানে তামিমের দলের নেতৃত্ব দেবেন তার একসময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। জানা গেছে, আগামী ১০ মার্চ মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানে তামিম-আশরাফুলরা খেলবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটারকে এই টুর্নামেন্টে দেখা যাবে। টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবেন তামিম-আশরাফুলরা। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার শেষে

১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল। টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস। বাংলাদেশ টাইগার্স স্কোয়াড মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর