ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আমি নিজেকে বলেছিলাম, কখনো হাল ছাড়ব না
সঠিক ডায়েট, উপযুক্ত শারীরিক কার্যকলাপ, এবং সচেতন জীবনধারার মাধ্যমে স্লিপ ডিস্ক থেকে সেরে ওঠার পাশাপাশি টেকসই ওজন হ্রাস সম্ভব। ‘বন্দিশ ব্যান্ডিটস’ অভিনেত্রী শ্রেয়া চৌধুরী সম্প্রতি ইনস্টাগ্রামে তার ৩০ কেজি ওজন কমানোর অনুপ্রেরণামূলক যাত্রার কথা শেয়ার করেছেন।
“যখন আমি ১৯ বছর বয়সী ছিলাম, তখন আমি অনেক কঠিন সময় পার করছিলাম। আমার মানসিক অবস্থাও ভালো ছিল না। এই সময়ে, আমি অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছিলাম, যা আমার ফিটনেস এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। শারীরিক কার্যকলাপ বন্ধ করার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এর মাঝে আমার স্লিপ ডিস্ক হওয়া যেন শেষ ধাক্কা ছিল,” ইনস্টাগ্রামের একটি পোস্টে লিখেছেন তিনি।
“জীবন সবসময় আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসবে; আমাদের
শুধু এগিয়ে যেতে হবে এবং নিজের উপর ফোকাস রাখতে হবে। এখন আমি আমার ফিটনেসের সেরা অবস্থায় আছি। যে মেয়েটির স্লিপ ডিস্ক ছিল, সে এখন বক্সিং করতে পারে! আমি নাচতে পারি, শুটিংয়ের সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি এবং শারীরিকভাবে যেকোনো কাজ করতে পারি,” যোগ করেন তিনি। স্লিপ ডিস্কের সময় ওজন কমানোর সঠিক পদ্ধতি স্লিপ ডিস্কের সময় ওজন কমানো নিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানিয়েছেন চেন্নাইয়ের স্রি বালাজি মেডিকেল কলেজের নিবন্ধিত ডায়েটিশিয়ান দীপালক্ষ্মী। তিনি বলেন, স্লিপ ডিস্ক ব্যবস্থাপনার সময় ওজন কমাতে হলে মেরুদণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে হবে। “অতিরিক্ত ওজন মেরুদণ্ডে চাপ বাড়ায়, যা ডিস্ক সমস্যাকে আরও খারাপ করে। ওজন কমানোর মাধ্যমে মেরুদণ্ডে চাপ কমে, ব্যথা প্রশমিত হয়
এবং সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত হয়,” বলেন তিনি। দীপালক্ষ্মীর মতে, পুষ্টিকর এবং প্রদাহনাশক খাদ্য স্লিপ ডিস্কের সেরে ওঠা এবং ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “ফল, শাকসবজি, লিন প্রোটিন, এবং স্যামন বা আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে,” বলেন তিনি। তিনি আরও জানান, হাইড্রেশন বা শরীরে জল সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইন্টারভার্টেব্রাল ডিস্কের স্বাস্থ্য এবং নমনীয়তা বজায় রাখে। প্রক্রিয়াজাত খাবার, চিনি-যুক্ত স্ন্যাকস এবং অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। সাথে তিনি বলেন, ডায়েটের পাশাপাশি জীবনধারায় পরিবর্তন আনা জরুরি। “কম-ঝুঁকিপূর্ণ কার্যকলাপ, যেমন হাঁটা বা সাঁতার, ক্যালোরি পোড়াতে সাহায্য করে, তবে যেকোনো শারীরিক কার্যকলাপ শুরু করার আগে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের
পরামর্শ নেওয়া প্রয়োজন,” জানান দীপালক্ষ্মী। সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ এবং সচেতন জীবনধারার মাধ্যমে স্লিপ ডিস্কের সময় টেকসই ওজন কমানোর পাশাপাশি দ্রুত সেরে ওঠা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা।