আমার স্ত্রী পুতিনকে ‘পছন্দ’ করে : ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

আমার স্ত্রী পুতিনকে ‘পছন্দ’ করে : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন।’ তবে ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতি মেলানিয়াকে ‘হতাশ’ করেছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি। ‘পড ফোর্স ওয়ান’ নামে এক পডকাস্টে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘আমরা পুতিনকে চিনি, এবং সে (মেলানিয়া) তাকে পছন্দ করে। আমার সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক।’ তবে ট্রাম্প জানান, সম্প্রতি পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর মেলানিয়া মন্তব্য করেন, ‘দুঃখের বিষয় তারা কিয়েভে আবার বোমা ফেলেছে।’ রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমঝোতার পক্ষে থাকলেও যুদ্ধ বন্ধে অগ্রগতি না দেখে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প পুতিনকে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মস্কোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,

৫০ দিনের আল্টিমেটাম কমিয়ে ১০ দিনে নিয়ে আসা হয়েছে—এর মধ্যে যদি শান্তিচুক্তি না হয়, তবে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে মস্কো হুঁশিয়ারি আমলে না নিয়ে জানিয়েছে, কোনো আলোচনা হলে তা যুদ্ধের ‘মূল কারণগুলো’কে কেন্দ্র করে হতে হবে। এদিকে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, মেলানিয়া ট্রাম্প তার স্বামীর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, ‘সে শুধু রক্তপাতের অবসান চায়।’ তবে পর্যবেক্ষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানের পরিবর্তনের পেছনে মেলানিয়ার ভূমিকাও থাকতে পারে। মেলানিয়া ট্রাম্পের জন্ম ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা বিলুপ্ত রাষ্ট্র যুগোস্লাভিয়ায়। বর্তমানে তা ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র স্লোভেনিয়া। এই

কারণেই ইউক্রেন সংঘাতে তার গভীর আগ্রহ রয়েছে বলে ধারণা দ্য টাইমসের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল