‘আমাদের অর্থ ফেরত চাই’, ইউক্রেনকে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

‘আমাদের অর্থ ফেরত চাই’, ইউক্রেনকে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
সম্প্রতি ‘ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনগুলোতে যখন রুশ সেনাবাহিনীর অগ্রাভিযান চলছে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন ট্রাম্প। তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘(যুদ্ধ বন্ধ করার জন্য) ইউক্রেন একটি চুক্তি করতে পারে, আবার নাও করতে পারে। দেশটি কোনো একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে’। ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে, কিয়েভকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইউক্রেন কীভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথও বাতলে দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ‘দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষিজমি, তেল ও গ্যাস সম্পদসহ আরও অনেক সম্পদ। কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই’। ইউক্রেন সরকার ওয়াশিংটনকে এই ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলেও দাবি করেন এই স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন বিগত প্রায় তিন বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছেন। তখন ক্ষমতার বাইরে থাকলেও জাত ব্যবসায়ী ট্রাম্প ইউক্রেনের প্রতি এভাবে আমেরিকার অর্থ ও অস্ত্রের ভাণ্ডার খুলে দেওয়ার বিরোধিতা করে বক্তব্য দিতেন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ট্রাম্প এসব কড়া কথা বললেন। একই

সঙ্গে তিনি দাবি করেছেন, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে ‘অসাধারণ অগ্রগতি’ অর্জিত হয়েছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পূর্ব ইউক্রেনের রুশ-ভাষাভাষী ডনবাস অঞ্চলের জনগণ এরইমধ্যে রুশ ফেডারেশনে যুক্ত হয়েছে। দেশটির আরও বহু এলাকা আমাদের সঙ্গে যুক্ত হতে চায়। পাশাপাশি তিনি এও বলেন, ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে। সূত্র: তাস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”