আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
অন্তবর্তী সরকারের আমদানি করা চালের জাহাজ একের পর এক আসছে বন্দরে। রবিবার (১২ জানুয়ারি) ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে জেটিতে আসা এ সরকারের আমলে চালের দ্বিতীয় জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। দুই-দিনের মধ্যে ভিড়বে মায়ানমার থেকে চাল নিয়ে আসা দুইটি জাহাজ। এর মধ্যে ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে থাকবে ২২ হাজার টন, অপরটিতে আড়াই হাজার টন। মায়ানমার থেকে মোট ১ লাখ ৫ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা এসব তথ্য জানান। তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল বোঝাই ‘এমবি এসডিআর ইউনিভার্স’ জাহাজটি

শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দর জেটিতে আনা হয়। এরপর নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টা থেকে চাল খালাস শুরু হয়। আশাকরি, ৭-৮ দিনের মধ্যে জাহাজের সব চাল খালাস করা সম্ভব হবে। কয়েকশ’ ট্রাকের সাহায্যে এসব চাল পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বিভিন্ন স্টেশনে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পাশাপাশি মায়ানমার থেকে আমদানি করা ১ লাখ ৫ হাজার টন আতপ চালের মধ্যে প্রথম দুইটি জাহাজ ১৪-১৫ জানুয়ারি বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে। গত ১১ নভেম্বর প্রথম দফায় ভারত থেকে ‘MV

TANAIS DREAM' জাহাজে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়। ২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য