আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এই অজুহাতে দেশের বাজারেও আবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চাপে রেখেছে পরিশোধন কারখানাগুলোর মালিকপক্ষ। তারা লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাবব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। সরকারও কতটুকু বাড়ানো যেতে পারে, তা নির্ধারণে হিসাব-নিকাশ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের প্রস্তাবিত মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। তাই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) মাধ্যমে নতুন দাম নির্ধারণে পর্যালোচনা করা হচ্ছে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘দাম বাড়তে পারে ঠিকই, তবে সেটা কতটা হবে, সে বিষয়ে এখন হিসাব করা হচ্ছে।’ সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন বিটিটিসি চেয়ারম্যান

মইনুল খান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ব্যবসায়ীরা দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১,২০০ ডলার পর্যন্ত বেড়েছে। সেই কারণেই তারা দেশীয় বাজারে প্রতি লিটারে ১০ টাকা করে বাড়ানোর দাবি তুলেছেন। তবে বারবার এমন অজুহাতে দাম বাড়ানোতে ক্ষোভে ফুঁসছে নিম্নআয়ের মানুষ। ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যে তেলের দাম আবার বাড়ানোর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় কাজ করা রোজিনা বেগম বলেন, ‘প্রায়ই তেলের দাম বাড়ে। মাইনসে খাইবো কী? শুধু ব্যবসায়ীদের সুবিধা দেখলে তো হবে না!’ সিলেটের লামাপাড়ার বাসিন্দা আব্দুল মালেক বলেন। ব্যবসায়ী সিন্ডিকেট নানা ছুতোয়

কেবল দাম বাড়াতে চায়। সরকারও নানা সুবিধা পেয়ে তাদের কাছে আতসমর্পন করে। কেউ সাধারণ মানুষের কথা ভাবেনা। বিশেষজ্ঞরাও মনে করছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ঘন ঘন মূল্যবৃদ্ধি জনজীবনে মারাত্মক চাপ সৃষ্টি করছে। সরকারের উচিত দরিদ্র ও সীমিত আয়ের মানুষের ওপর প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়