আফগানিস্তান ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ November, ২০২৫

আফগানিস্তান ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ November, ২০২৫ |
আফগানিস্তানের উত্তরাঞ্চলে রবিবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে মাটির ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি অনুভূত হয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, কাবুলে বসবাসকারী অনেকেই ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য জরুরি সেবা ফোন নম্বর প্রকাশ করেছে। তবে নতুন এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় সমবেত হন, কারণ ভূমিকম্পের কারণে ভবন ধসে পড়ার আশঙ্কা ছিল। শুধু দুই মাস আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে কয়েক

হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটি ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে প্রায় ১,৫০০ জন নিহত ও ৬৩,০০০টি ঘরবাড়ি ধ্বংস হয়। এ বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে ২,২০০ জনের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে ধরা হয়েছে। আফগানিস্তানের ভূ-প্রাকৃতিক অবস্থার কারণে ভূমিকম্পের আশঙ্কা এখানে সাধারণ। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায় ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ভূমিকম্পকে উদ্ভূত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি