ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়
মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন
মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা
২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%
একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি
অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ
‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ
আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার। এছাড়া যাদের মরদেহ এখনো মেলেনি তাদের নাম উদ্ধার ও তদন্ত কমিটি করে শহিদদের তথ্য বের করার দাবি জানিয়েছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।
সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহিন সরকার বলেন, নতুন বাংলাদেশ কেমন হবে? এ শীর্ষক যদি কোনো আলোচনা হয় তাহলে সবার আগে প্রাধান্য দিতে হবে আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারের সদস্যকে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত ১২০ জন আন্দোলনকারী এবং নিহত দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত ১২০ জন আন্দোলনকারী এবং নিহত দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



