ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি ফাহিম হাসানসহ ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পর্যালোচনা করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে কমিটি। প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।






