আদালতে বসার জন্য টুল চাইলেন আমু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

আরও খবর

পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে

‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’

হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা

ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায়

বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে?

‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন

আদালতে বসার জন্য টুল চাইলেন আমু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে একটি হত্যাচেষ্টা মামলায় ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব বুধবার তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। ১০ মে আমুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই নাজমুল হাসান। আদালত তার উপস্থিতিতে আবেদনের শুনানির দিন বুধবার ধার্য করে। এদিন সকালে আমুকে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এরপর সকাল ১০টার দিকে তাকে দ্বিতীয় তলায় এজলাসে তোলা হয়। বয়স্ক ও অসুস্থ হওয়ায় একা চলাচলে অনেকটায় অক্ষম আমির হোসেন আমুকে ৪/৫ জন পুলিশ সদস্য মিলে নিয়ে যান। তবে সিঁড়িতে উঠতে

বেগ পান পুলিশ সদস্যরা। উঠতে পারছিলেন না আমু। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য যোগ হয়ে তাকে এজলাসে নিয়ে যান। এসময় আমুর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরানো ছিল। আসামির কাঠগড়ায় নেওয়ার পর আমু বসার জন্য আদালতের কর্মচারীদের কাছে একটা টুল চান। তবে কেউ কর্ণপাত করেননি। এসময় দুইহাত দিয়ে কাঠগড়ার লোহা ধরে দাঁড়িয়ে থাকেন তিনি। তার একটি নখে ব্যান্ডেজ দেখা যায়। কিছুক্ষণ পর আবারও একটা টুল চান সাবেক এই মন্ত্রী। তখন আদালতের একজন একটা টুল দিতে এগিয়ে আসেন। তবে পুলিশ কর্মকর্তারা তাকে থামিয়ে দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন বলেন, আদালতের অনুমতি নিয়ে টুল দিতে হবে। এরপর আমু তার আইনজীবীর সঙ্গে কথা বলেন।

আইনজীবী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিবারের পক্ষ থেকে তার কাছে কুরবানির বিষয়ে জানতে চান। তিনি আইনজীবীকে বলেন, পারিবারিকভাবে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। আইনজীবী মহসিন রেজা আমুর বসার জন্য একটা টুলের ব্যবস্থা করতে প্রার্থনা জানান। আদালত বসার জন্য টুলের ব্যবস্থা করতে বলে। শুনানির পরে আদালত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে। নখ কেটে যাওয়ার বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী মহসিন রেজা সাংবাদিকদের বলেন, হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে হ্যান্ডকাপের ধারালো অংশের আঘাতে তার নখ কেটে যাই। তিনি টিস্যু দিয়ে রক্ত বন্ধ করে রাখেন। পরে আদালতের অনুমতি নিয়ে তার হাতে ব্যান্ডেজ

করে দিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী