আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরাইলি সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরাইলি সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আল-জাজিরার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা নুর শামস শরণার্থী শিবিরে থাকা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালালে সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি নিহত ও তার স্বামী গুরুতর আহত হন। মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টিম ২৩ বছর বয়সি ওই নারীর ভ্রূণকে বাঁচাতে পারেনি। কারণ ইসরাইলি সামরিক বাহিনী আহত দম্পতিকে হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেয়। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের ওই শিবিরে অভিযান চালিয়ে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার মোতায়েন করে কয়েক ডজন বাড়িতে অভিযান চালায়। স্থানীয় সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, তারা

প্রচণ্ড গোলাগুলি ও বড় ধরনের বিস্ফোরণের শব্দও শুনেছে। এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও জানিয়েছিল, হতাহতের খবর পাওয়া সত্ত্বেও ইসরাইলি সেনারা তাদের মেডিকেল টিমকে ক্যাম্পে ঢুকতে বাধা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ