ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
আট জিম্মি মারা গেছে, ইসরাইলকে জানাল হামাস
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে ২৬ জন জিম্মি অবস্থায় রয়েছে। সেই জিম্মিদের মধ্যে অন্তত আটজন মারা গেছে। বিষয়টি ইতোমধ্যে ইসরাইলকে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত একজন বিষয়টি দ্য টেলিগ্রাফকে জানিয়েছে।
বিট্রিশ গণমাধ্যমটি বলছে, যে আটজন মারা গেছে তাদের তালিকা গতকাল রাতে ইসরাইলকে দিয়েছে হামাস। কোন কোন জিম্মি জীবিত রয়েছে তা এখনও পরিষ্কার নয়।
হিব্রু মিডিয়া জানিয়েছে, জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলেছে ইসরাইল। জিম্মিদের সুস্থতা নিয়ে পরিবারগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
জীবনের অনিশ্চয়তায় থাকা জিম্মিদের মধ্যে রয়েছে শিরি বিবাস, তার স্বামী ইয়ারডেন এবং তাদের দুই ছেলে এরিয়েল ও কফির। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় পরিবারটির সদস্যদের তুলে নিয়ে যায় হামাস, যার ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে
প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মা বিবাস তার সন্তাদের জড়িয়ে রেখেছেন। হামাসের দাবি, ইসরাইলের বোমা হামলায় পরিবারটির সদস্যরা মারা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।
প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মা বিবাস তার সন্তাদের জড়িয়ে রেখেছেন। হামাসের দাবি, ইসরাইলের বোমা হামলায় পরিবারটির সদস্যরা মারা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।



