আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ |
শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় মঙ্গলবার (৩০ অক্টোবর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও সংস্কারের কথা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক),

মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ-এর আশাপাশ এলাকা। সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ